নৌকা পেলেও ভোট দিবে না জেনে ভিজিডি কার্ড কেড়ে নিলো চেয়ারম্যান

বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়ায় ইউনিয়নে পারুল আকতার (৪৫) নামে এক হতদরিদ্র বৃদ্ধা নারীর চাউল এবং ভিজিডি কার্ড কেড়ে নেওয়ার আভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে। তিনি নৌকা প্রতীক পেলেও তাকে আর ভোট দিবে না বলে জেনে ফেলায় এ ভিজিডি কার্ড কেড়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই নারী এবং স্থানীয়রা এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বর্তমান ইউপি চেয়ারম্যানের কার্যকলাপে এলাকার কেউ সন্তষ্ট নয়। তাই সামনের নির্বাচনে কাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচত করা যায়, এসব বিষয় নিয়ে অনেক সময় স্থানীয়দের মাঝে আলাপ-আলোচনা ও সমালোচনা হয়ে থাকে। তাতে অনেকেই জানতে পারে এবারের ইউপি নির্বাচনে তারা ফারুককে ভোট দিবেন না। এ কথাটি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তাদের কার্ডগুলো কেড়ে নিয়েছে বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক।

ভুক্তভোগী হতদরিদ্র ও বৃদ্ধা নারী পারুল বলেন, ‘ভোট দিমু না। এই কথা কেডা জানি যায়্যা চেয়ারম্যানেক কচে। রোববার দিন ট্যাকা দিয়্যা চাউল তুল্যা গাড়িত তুলার সময় এই রাগে চাউল-কার্ড দু-ড্যাই ক্যারা নিছ চেয়ারম্যান। এ্যাকুন আমি কি কোরে আন্দিমু – খামু’।

কার্ড কেড়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘তারা এই কার্ড পাওয়ার যোগ্য না। বিধায় বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক কার্ড কেড়ে নেওয়া হয়েছে।’

শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, সমাজের অসহায় হতদরিদ্র পরিবারগুলোকে প্রাপ্যতা যাচাই বাছাই করেই এসব কার্ড দেয়া হয়ে থাকে এবং দুই বছর মেয়াদের জন্য। এর মাঝে কার্ড বাতিল করার কোন সুযোগ নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাার্ত বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর