কদমতলী মহল্লা কমিটির পরিচিতি সভা
চট্টগ্রামের এলাকা কদমতলী মহল্লা কমিটির গঠিত সামাজিক বিচার বিভাগের উপকমিটির সদস্যসহ নতুন সদস্যদের অভ্যর্থনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় বানিজ্যিক এলাকা কদমতলী এলাকায় ‘কদমতলী মহল্লা কমিটি’র নিজস্ব ভবনে উক্ত সভা শুরু হয়।
কমদতলী মহল্লা কমিটির সদস্য সচিব আলহাজ্ব বদরুল হুদা মুরাদের সভাপতিত্বে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলোয়াত করেন কদমতলী রওশন মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব ইসমাইল হানাফি। এরপর স্বাগত বক্তব্য রাখেন কদমতলী মহল্লা কমিটির মুখ্য সর্দ্দার আলহাজ্ব নুরুল ইসলাম নুরু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বাইশ মহল্লার সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দ্দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বাইশ মহল্লার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ সর্দ্দার কদমতলী মহল্লা কমিটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি কদমতলী মহল্লা কমিটির যে কোন প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সভায় নতুন সদস্যদের পরিচিতিসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সামাজিক বিভিন্ন উন্নয়ন সম্পর্কে কদমতলী মহল্লা কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। সেই সাথে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম ২০২১ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতি পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়।
সভায় বক্তারা সকলেই সামাজিক শৃঙ্খলা ও উন্নয়নে কদমতলী মহল্লা কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, কদমতলী মহল্লা কমিটির উপ প্রধান সর্দ্দার (প্রশাসন) আলহাজ্ব ইকরামুল হুদা, আলহাজ্ব আব্দুল শুক্কুর- উপর প্রধান সর্দ্দার (বিচার), সেকান্দার মিয়া-উপ প্রধান সর্দ্দার (সামাজিক), আলহাজ্ব শামসুল আলী যুগ্ন সচিব (প্রশাসন), আহমেদুর রহমান যুগ্ম সচিব (বিচার), হাজ্বী মহসিন বেগ-যুগ্ন সচিব (সামাজিক), মাহবুব আলম-যুগ্ম সচিব (অর্থ), সর্দ্দার ইউনুস কেরু, শেখ আহমেদ, মোহাম্মদ নাছির, আব্দুল সবুর, হাজ্বী ইয়াছীন সেকান্দর আলী, মোঃ আব্দুল নাহিদ, বখতিয়ার উদ্দিন, মোশারফ খান লিটন, সদস্য মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী (সামাজিক), সদস্য মোহাম্মদ কাইছার (সামাজিক)।
এছাড়া নতুন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ(সামাজিক), রাসেল আরাফাত, এডভোকেট শওকত আলী, মহিউদ্দিন সুজন, রেজাউল করিম মনু, ইসমাইল মিয়া রুবেল, বশির আহমেদ রিপন, সাজ্জাদ হোসেন জাফর(সামাজিক) প্রমুখ।
মুহাম্মদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি