খুব বেশি ছবিতে কাজ না করলেও বলিউডে এসেই বেশ নজর কেড়েছিলেন মাহি গিল।দেব ডি সিনেমায় পারু চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই অভিনেত্রীই এবার নিজের সম্পর্কে বিস্ফোরক টথ্য ফাঁস করলেন।
মাহি গিল এমন একজন অভিনেত্রী যার অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না।সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। ‘নবভারত টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ‘বয়ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন তিনি।
শুধু তাই নয়, তার বছর তিনেকের একটি কন্য সন্তানও রয়েছে। তার মেয়ের নাম ভেরোনিকা। অভিনেত্রী জানান, তিনি বিয়ে করেননি, তবে মেয়ের মা হিসেবে তিনি গর্বিত। মুম্বাইতেই থাকেন মেয়েকে নিয়ে। আর তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি।
যেদিন ইচ্ছা করবে, সেদিনই বিয়ে করবেন বলে জানিয়েছেন মাহি। তবে বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে ভেরোনিকা তার নিজের সন্তান নাকি তাকে তিনি দত্তক নিয়েছেন সেবিষয়টি স্পষ্ট করেননি মাহি গিল।
বর্তমানে ফ্যামিলি অব ঠাকুরগঞ্জ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।
বার্তাবাজার/এএস