পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বিশ্ব শান্তির অগ্রদূত, গনতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিন এর বাসভবন শিখরে আলোচনা সভা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী রঙ্গু মেম্বারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, জেলা যুবলীগের সদস্য ভিপি ফরিদ উদ্দিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল হক তোতা।

আরো বক্তব্য রাখেন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফা কামাল আকন্দ, মো. ফজলুল হক ফিরোজ, আনোয়ার হোসেন আনার, আক্তারুজ্জামান সোহেল, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এখলাস উদ্দিন, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথি, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তুহিন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন হিমেল প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এ সময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্থ্যতা ও দীর্ঘায়ূ প্রার্থনা করেন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর