স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার পর পালিয়ে যাওয়া পাষণ্ড স্বামী সোহেল ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল ভূইয়া টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন রমাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ) সার্কেল শাহাবুদ্দিন কবির এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সীমা হত্যাকাণ্ডের ঘটনায় তার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সন্দেহভাজন আসামি হিসেবে সোহেল ভূইয়াাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকে। এরই একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানাধীন শিয়ালকোল হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুরের করেরগাঁও এলাকায় একটি ডোবার ঝোপের আড়ালে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান রেখে পালিয়ে যায় স্বামী সোহেল ভূইয়া।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর