প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩১০ জন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিমতে, একদিনে মারা যাওয়াদেরসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪৭০ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জন।
একদিনে ২৯ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া যায়। এসময় পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪.৪৯ শতাংশ।
এর আগে সোমবার দেশে একদিনে করোনায় মারা যান ২৫ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ১ হাজার ২১২ জন।
বার্তা বাজার/এসজে