সমালোচকদের মুখ বন্ধ করতে আজ জয় চায় আফগান দলনেতা

নিয়ম রক্ষার ম্যাচে বৃহস্পতিবার (০৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় লিডসে ম্যাচটি শুরু হবে।

ওয়েস্ট ইন্ডিজ আট ম্যাচের ৬টিতে হেরে ৯ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ৮ ম্যাচের ৮টিতেই হেরে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান। তাই উভয় দল শেষ ম্যাচটি জিততে চায়।

ওয়েস্ট ইন্ডিজ এ বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে দুয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়ে হেরেছে তারা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ জমিয়ে তুলেও জিততে পারেনি জেসন হোল্ডারের দল। তবে এখন তাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপের শেষ ম্যাচটা জিতে নেয়ার।

অন্যদিকে আফগানিস্তান শেষ দিকের ম্যাচগুলোতে দারুণ খেলেছে। ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও জিততে পারেনি। পাকিস্তান ও বাংলাদেশকেও কিছুটা পরীক্ষায় ফেলেছিল তারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। যার ফলাফল বিশ্বকাপে আট ম্যাচে টানা আট হার।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারলে একেবারে খালি হাতেই বিদায় নিতে হবে দলটিকে। কিন্তু বিশ্বকাপ থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরতে চাইবে গুলবদিন নাইবের দল।

অধিনায়ক নাইব পাকিস্তান ম্যাচে নিজের অধিনায়কত্বের কারণে ব্যাপক সমালোচনার মুখে আছেন। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য হলেও এ ম্যাচে জিততে চাইবেন তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর