কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,মোঃ খলিলুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জোট বার বার হত্যার চেষ্টা চালিয়েছেন। আল্লাহর রহমতে তিনি বেচেঁ গেছেন। তার সঠিক নেতৃত্ব দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ জামাল আহমেদ/বার্তা বাজার/অমি