সিরাজদিখানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড তাহমিনা আক্তার তুহিন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার,লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন হাদী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘তথ্য সবার অধিকার: থাকবে না কেউ পেছনে আর’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে, এবছর সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো। দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর