প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাভারে আলোচনা ও দোয়া মাহফিল
সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ সকল নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
পরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন।
আলোচনা সভায় ত্রাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন। এসময় তিনি বলেন, একদিনে শেখ হাসিনা তৈরী হন নাই। জাতির জনকের সাহচর্যে তিনি রাজনীতির জ্ঞান অর্জন করেছেন। ৭৫ এর পট পরিবর্তনের পরে ১৯৮১ সালে মাত্র ৩৪ বছর বয়সে আওয়ামী লীগের সভাপতির পদে আসীন হন। এরপর বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন। স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ মানেই এখন শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই বাংলাদেশ।
পরে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন। শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনুষ্ঠানিকতা পালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে, আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে বাইপাইল এলাহী কম্যুনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এর সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু ,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার/এসজে