প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন শুরু হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।
আজ বেলা ১১ টার আগেই শেখ হাসিনার জন্মদিন উৎযাপনে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হোন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ। উপস্থিত হোন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মধ্যাহ্নভোজে অংশ নিবেন অন্তত ৭ হাজার মানুষ।
এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/অমি