পাবনায় এতিম শিশুদের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

এতিম শিশুদের নতুন পোশাক বিতরণের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের উৎসব আয়োজন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নানা রঙের বর্ণিল পোশাকে পরিহিত সরকারি শিশু পরিবারের ৭৫জন এতিম শিশুকে সাথে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। এ সময় শিশুদের হাতে নানা উপহারও তুলে দেন তিনি।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশে^র নির্যাতিত নিপীড়িত ও দুঃখী মানুষের আশ্রয়, তার জন্মদিনে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর