কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল, বেলুণ উড়িয়ে, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
পরে একটি আনন্দ মিছিল উপজেলা বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
বঙ্গবন্ধু চত্বরে জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু।
এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর হক, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল কালাম, পৌর কমিশনার মোঃ কফিল উদ্দিন, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মজিবুর রহমান সোহাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীঘার্য়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ নূরুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্থ্যতা ও দীর্ঘায়ূ প্রার্থনা করেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি