প্রধানমন্ত্রীর জন্মদিনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মমতাময়ী নেত্রী, গনতন্ত্রের মনুষ্য কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিনে এক বিবৃতিতে ফটিকছড়ি থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাংসদ বিবৃতিতে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দরিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষ্যে, উন্নয়ন শীল রাষ্ট্র প্রতিষ্টায় এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্টার সংগ্রামে এদেশের ১৬ কোটি জনসাধারন এর অকুন্ঠ সমর্থন থাকবে। জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ট নেতৃত্ব ও যোগ্যতার মাধ্যমে এ দেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি করতে সক্ষম হয়েছেন এবং বাঙ্গালী জাতিকেও বিশ্ব মানচিত্রে তুলে ধরতে সফল হয়েছেন।

তিনি আরো বলেন, এ দেশকে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত করা এবং স্বাধীনতা বিরুধী অপশক্তির ষড়যন্র মোকাবিলা করার লড়াই সংগ্রামে বাংলাদেশ তরীকত ফেডারেশন সব সময় জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে।

আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী জননেত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতা কামনা করেন ও তাহার হায়াতে বরকত দানের জন্য মহান রাব্বুল আলামিন এর দরবারে ফরিয়াদ জানান।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর