সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামে এক মৎসজীবির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট লঞ্চ ঘাটের পাশে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
আব্দুল হক উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী (ছয়ত্রিশ) গ্রামের নূর উদ্দিনের ছেলে।
জানা যায়, সকাল ১১ টার দিকে স্থানীয় কয়েকজন মৎসজীবি কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় জালে একটি বাউশ মাছ ধরা পরে। জাল থেকে মাছ তুলতে গিয়ে বুকের মধ্যে মাছের আঘাতে লাগে। মাছের আঘাতে সাথে সাথে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই আব্দুল আহাদ।
ফাহিম আহমদ/ বার্তা বাজার /টি