ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
ফরিদপুরের নগরকান্দায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে এম.আই আজাদ (৩৭) নামে এক সাবেক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়। আজাদ নগরকান্দা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
জানা যায়, রোববার সকাল ৯টার দিকে এম.আই আজাদ তার নিজ বাড়ি পৌরসভাধীন মিরাকান্দা গ্রাম থেকে নগরকান্দা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বের হয়। পথিমধ্যে পার্শ্ববর্তী কালিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে আজাদ গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে হেমায়েতপুর নামকস্থানে যাওয়ার পর এম.আই আজাদের মৃত্যু হয়।
এম.আই আজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির এপিএস মো. শফি উদ্দিন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি