পরিবারে ফিরতে চায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া মিনতি
ছোটবেলায় হারিয়ে যান শিশু মিনতি। তখন তার বয়স ছয়-সাত বছর। এখন সেই মিনতির বয়স ৪৭ বছর। আজ তার স্বামী-সংসার সবই হয়েছে। কিন্তু জানেন না শুধু পরিবারের সন্ধান।
তাই ছোটবেলায় হারিয়ে ফেলা তার নিজ বাবা-মা ও পরিবারের কাছে ফিরতে চান মিনতি। দেখতে চান বাবা-মাকে। যেতে চান জন্ম ঠিকানায়। কিন্তু কিভাবে যাবেন। কিছুই যে তার মনে নেই। শুধু মনে আছে তার বাড়ি রাজশাহী জেলার কাছিকাটা গ্রামে।
এক সময়ে তার গ্রামের মাঠে অনেক তরমুজ চাষ হতো। রাজশাহী জেলার কাছিকাটা গ্রাম ছাড়া মিনতি কিছুই মনে করতে পারেন না। মিনতির বেগমের সাথে দেখা হয় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর ইউপি সদস্য আলীর ছেলে শাহরুখ নয়নের। সেই নয়ন একদল তরুন ছাত্র নিয়ে তার পরিবারের সন্ধানে কাছিকাটা এলাকায় মিনতি বেগমের ছবিসহ লিপলেট বিতরণ করেন।
নয়ন জানান, ৪০ বছর আগে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে ছয়-সাত বছর বয়সী মিনতি বেগমকে এক ব্যক্তি পান। সেখানেই পালন-পালন হন। পরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তার বিয়ে হয়। বর্তমানে মিনতি বেগম ৪ সন্তানের জননী।
শাহরুখ নয়নের কাছে মিনতি বেগম বলেন, ‘আমার প্রকৃত পরিচয় এবং জন্ম ঠিকানার জন্য সব সময় মন কাঁদে। আমি আমার পিতা-মাতার কাছে যেতে চাই। কেউ তার সন্ধান পেলে ০১৭১১-৭১০৩৪০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/টি