ফরিদপুরে নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে গোসলে করতে গিয়ে ব্রীজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্র মাজেদ মিয়া (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে কালাম খন্দকারের হাট এলাকায় তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান ‘বার্তা বাজার’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাজেদ একই উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ফুল মিয়ার ছেলে। সে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের একটি মাদ্রাসায় হাফেজি পড়ে।

এরআগে শনিবার দুপুর সাড়ে ১২টায় তেলজুড়ী বাজারের পাশে কুমার নদীর ওপর নির্মিত একটি স্টিলের ব্রীজ থেকে গোসল করার উদ্দেশ্যে নদীতে লাভ দেয় মাজেদ। এরপর তার আর খোঁজ মেলেনি। পরে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারে শনিবার বোয়ালমারী ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা পাঁচ ডুবুরি ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর