বাণিজ্যমন্ত্রী ই-কমার্স প্রতারণার শিকার!

অনলাইনে ১ লাখ দিয়ে কোরবানির গরুর অর্ডার করে শুনতে পেলেন গরুটি অন্যের কাছে বিক্রি হয়ে গেছে বলে এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ নিয়ে গল্প করেন তিনি। ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ওই প্রতারণার বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘গরু কিনতে টাকা দিলাম ১ লাখ। কিন্তু পরে শুনলাম এটা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। ভাবলাম, আমার সঙ্গেই এমন হচ্ছে! পরে আরেকটা গরু দেখাল যার দাম ৮৭ হাজার টাকা। বাকি টাকায় একটা খাসিও দিল।’

এমন অবস্থা এখন আর নেই বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর