রাজধানীতে নকল কসমেটিক্স ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে র‍্যাবের অভিযান

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ সেক্টম্বর) দুপুরে র‍্যাব- ১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল শনিবার রাত ১২টা থেকে পুনে ১টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ও র‌্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম সম্পন্ন করে।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে আকিব এন্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজী আব্দুল মজিদ ষ্টোরকে ৫ লাখ টাকা, অপরনা ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা করে সর্বমোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করে। এছাড়া ২ লাখ টাকার ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়।

র‍্যাব জানায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।

রানা আহমেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর