গাজীপুরের পূবাইলে মাঝুখান এলাকা থেকে নিখোঁজ হওয়া শিশুর মোঃ সিহাব (৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সালাম মুন্সীর বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মোঃ সিহাব(৬)। নিহত সিহাব গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান গ্রামের মোঃ জুয়েলের ছেলে।
নিহতের বাবা মোঃ জুয়েল জানান, সিহাব গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই পূবাইলের বিভিন্ন এলাকায় মাইকিং করে নিখোঁজের পরিবার। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
নিখোঁজের পর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো। নিখোঁজের ১৫ ঘন্টা পর স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। সিহাবকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
পূবাইল থানার ওসি মোঃ মহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরিফ চৌধুরী/বার্তা বাজার/অমি