পদ্মায় ধরা পড়ল ৩৭ কেজি ওজনের বাগাইড়

মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশন এলাকা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে আনলে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বড় মাছের ভালো চাহিদা থাকায় ১হাজার ৩০০ টাকা প্রতি কেজি উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেই। এখন ১হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দিবো। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর