আশাশুনিতে মোবাইল কোর্টে মাছ বিনষ্ট ও জরিমানা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা ও পুশকৃত মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার সকালে বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মৎস্য পরিদর্শণ ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ এর আওতায় নৈকাটি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে ২০ কেজি চিংড়ী জব্দ করা হয়। জব্দকৃত মাছ গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। একই সাথে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এসময় প্রসিকিউশন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর