কৃষিবীদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা জেলা প্রচার দলের উদ্যােগে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে পাবনা জেলা প্রচার দলের সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিয়েল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদন্নবী স্বপন, জেলা কৃষকদলের আহবায়ক শফিউল আলম শফি। পাবনা জেলা প্রচার দলের সভাপতি আরকে সবুজের সার্বিক ব্যবস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক শাকিবুল হক শাকিব পরিচালনায় শুভেচ্ছা সমাবেশের সমাপ্তি ঘটে।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি