বহুল প্রত্যাশার মেট্রোরেলের প্রথম পর্বের উত্তর টু আগারগাঁও অংশে আগামী বছরের (২০২২) ডিসেম্বর মাস থেকে ট্রেন চলাচল শুরু হবে। এ পর্যন্ত এ প্রকল্পের অরজ্ঞতি দাঁড়িয়েছে ৮৮.৫৮%। মেট্রোরেলের এই লাইনের অন্যান্য অংশের কাজও এগিয়ে চলছে সমানতালে।
ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ (উত্তরা-কমলাপুর) প্রকল্পের গত ৩১ আগস্ট পর্যন্ত অগ্রগতি প্রতিবেদনে জানা যায়, মেট্রোরেল প্রকল্পের উত্তরা টু কমলাপুর পর্যন্ত পুরো লাইনটির পূর্ত কাজের বাস্তবায়ন হয়েছে ৬৯.৪৩%। দ্বিতীয় পর্বে (আগারগাঁও-মতিঝিল) বাতসবায়ন হয়েছে ৬৭.৯১%। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রেলকোচ ও ডিপো যন্ত্রপাতি সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি দাঁড়িয়েছে ৬২ দশমিক ২০ শতাংশ। মতিঝিল-কমলাপুর পর্যন্ত অংশের কার্যক্রমও চলমান।
এ বিষয়ে ডিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন ২৪ ঘণ্টাই কাজ চলছে। এই প্রকল্পের কোনো ব্যয় বৃদ্ধি পায়নি। এমনকি মেয়াদও বাড়ানোর প্রয়োজন হবে না। আশা করছি ২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে ট্রেন চলাচল সম্ভব হবে।
জানা যায়, ২০১২ সালের জুলাই থেকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) প্রকল্পটি শুরু হয়েছে। এটী বাস্তবায়নে ব্যাহ হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। ফাস্টট্রাকের প্রতিবেদন মতে, গত এপ্রিল মাস পর্যন্ত এর ব্যয় হয়েছে ১৩ হাজার ৩৩০ কোটি ৩৭ লাখ টাকা। প্রকল্পটি মোট ৮টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে।
বার্তা বাজার/এসজে