কলারোয়া সীমান্তে ফেন্সিডিলসহ আটক – ৩

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযান চালিয়ে এক সাংবাদিক পরিচয়দানকারীসহ ৩ যুবককে তিন বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। বুধবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তের কামারপোতা গ্রাম থেকে বিজিবি তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার কুমুরিয়া গ্রামের আ: বারীর ছেলে নুর হোসেন (২৬), একই উপজেলার বাকুড়িয়া গ্রামের মৃত আজগার আলী মোল্লার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী উজ্জল কবির (২৮) ও পাড়েল কায়বা গ্রামের মোগর আলীর ছেলে মাসুদ রানা (২৫) ।
হিজলদী বিওপির হাবিলদার মাহবুব আলম জানান ,যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার কুমুরিয়া গ্রামের নুর হোসেন , একই উপজেলার বাকুড়িয়া গ্রামের সাংবাদিক পরিচয়দানকারী উজ্জল কবির ও পাড়েল কায়বা গ্রামের মাসুদ রানা বুধবার বিকেল ৫টার দিকে হিজলদী সীমান্তের কামারপোতা গ্রাম থেকে ফেন্সিডিল ক্রয় করে। পরে সেখানে কয়েক বোতল ফেনসিডিল সেবন করে। পরে ৩ বোতল ফেন্সিডিল নিয়ে রাস্তায় আসার সময় সন্দেহ জনক ভাবে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাবাদ করেন। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো জানান , উজ্জল কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কয়েক বার সীমান্তে এসে ঘুরে গেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর