আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল। আওয়ামী লীগ মানেই উন্নয়নের রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বরেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই দেশে উৎপাদন শুরু হয়। উন্নয়ন হয়।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেন তিনি।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করতে পারলে বাংলাদেশ উন্নয়নের সারা বিশ্বে রোল মডেল হবে। আওয়ামী লীগের শাসনামলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আর কোনো দল তা করতে পারেনি। কাজেই আওয়ামী লীগই একমাত্র জনগণের দল।’
এসময় ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং উপস্থিত ছিলেন প্রমুখ।
বার্তা বাজার/এসবি