প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করলো গৃহশিক্ষক

মেয়ের গৃহশিক্ষক দ্বারা র্ধষণের শিকার প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। শনিবার (২৫ সেপ্টেম্বর) এঘটনায় ভুক্তভোগী নারী ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলরা পর ধর্ষক রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত গৃহশিক্ষক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে রুবেল। তিনি স্থানীয় বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, গৃহশিক্ষক রুবেল প্রবাসীর মেয়েকে প্রাইভেট পড়াতেন। পরে রুবেল ওই মেয়ের দিকে কুনজর দিলে তাকে বাদদেয় প্রবাসীর স্ত্রী। সেই ঘটনার জেরে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাড়িতে কেউ না থাকায় রাত ৯ টার দিকে ঢুকে হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে রুবেল পালিয়ে যান।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. সাহেব গনি জানান, রুবেলকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর