ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করলেন প্রধান শিক্ষক!

বান্দরবানের রুমা উপজেলায় স্কুলের প্রধান শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় রুমা জুনিয়র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত সমর কান্তি দত্তকে (৫৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ওই প্রধান শিক্ষকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ধর্ষণের পরদিন ভুক্তভোগীকে মোবাইলে অশ্লীল ভিডিও পাঠিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে বিয়ে না করলে ধর্ষণের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুমকি দেয়। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে।

বিষয়টি অভিভাবকদের জানানো হলে শুক্রবার ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে রুমা থানায় একটি অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগীর বড় বোন তার অভিযোগনামায় জানায়, ‘২০১৯ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর এবছর পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ছোট বোন সমর কান্তি দত্তের কাছে প্রাইভেট পড়া শুরু করে। ২৩ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়া শেষ হলে প্রধান শিক্ষক সমর কান্তি অন্যদের ছুটি দিয়ে তার ছোট বোনকে কৌশলে তার স্বয়ং কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে।’

এ বিষয়ে রুমা থানার ওসি মো. আবুল কাশেম জানান, ‘ভুক্তভোগীর বড় বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে পর্ণগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়। শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত সমর কান্তিকে পুলিশ আটক করে।’

শনিবার সকালে আসামিকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর