আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন তা হুদা কমিশনের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শনিবার (২৫ সেপ্টেম্বর) যুবদল বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নে কর্মী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনদিনও সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন তা হুদা কমিশনের মতোই হবে। তাই আগে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা বাদ দিতে হবে।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। ১৫ ফেব্রুয়ারির আগে নতুন কমিশন দায়িত্ব নেবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
বার্তা বাজার/এসবি