টঙ্গীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিল্লাল হোসেন নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিল্লাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলুহার গ্রামের রাজা মিয়ার ছেলে। সে দত্তপাড়া হাজী মার্কেট এলাকার আমেনা আক্তারের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি কার্টুন কারখানার জন্য টিনের শেড নির্মাণ কাজ চলাকালীন সময় প্রায় ১৬ ফিট উপর থেকে বিল্লাল নিচে থাকা লোহার এঙ্গেল উপর পরে গেলে গুরুতর আহত হয়। পরে নিরাপত্তা রক্ষী আফসার ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর