‘ভোটাধিকার আদায়ে বিএনপি ছাড়া কেউ কথা বলে না’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মানুষের ভোটাধিকার আদায়ে বিএনপি ও জিয়া পরিবার ছাড়া কেউ কথা বলে না। তাই জনগণের ভোটাধিকার আদায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির জেলা করোনা সেলের উদ্যোগে করোনার ঔষধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকু আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় দেশের জনগণের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় না থাকলেও সব দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’
বোয়ালমারী পুরনো বাসস্টান্ডে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার মাশরুখ আহমেদ, সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
এসময় বোয়ালমারী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিয়া মুকুল, মো. ইকরাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি