জামাইয়ের সঙ্গে শ্বশুরের দ্বন্দ্ব: আহত ৩৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মেয়ের জামাইয়ের সঙ্গে শ্বশুরের দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের বাসিন্দা মাহতাবুর রহমান এবং তার জামাতা গ্রীস প্রবাসী মোতাক্কির ওরফে মহসিনের মধ্যে

উপজেলার শিবপাশা গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে মাহতাবুর রহমান এবং তার জামাতা গ্রীস প্রবাসী মোতাক্কির ওরফে মহসিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মোতাক্কির মিয়ার চাচাতো ভাই পর্তুগাল প্রবাসী জুয়েল মিয়া তার শ্বশুর মাহতাবুর রহমানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই বিরোধ আরো বড় আকারে ধারণ করে।

এদিকে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে মাহতাবুর রহমান থানায় গিয়ে অভিযোগ করেন, তার মেয়েকে জামাতা আটকে রেখে নির্যাতন করছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে এর ঘটনার সত্যতা পায়নি। এ অবস্থায় শনিবার (২৫ সেপ্টেম্বর) জামাতা ও শ্বশুরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নারীসহ অন্তত ৩৫ জন আহত হন।

শিবপাশা ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, ‘জামাই এবং শ্বশুর একই গোষ্ঠীর। তারা উভয়পক্ষের লোকজন বিদেশে অবস্থান করে। জামাই নিজেও গ্রীসে থাকে। গ্রামের কোনো বিষয়ে শ্বশুর এক পক্ষে থাকলে জামাই অন্য পক্ষে থাকে। নির্বাচনেও তারা একে অপরের বিরুদ্ধে থাকে। এ নিয়েই মূলত তাদের বিরোধ চরম আকার ধারণ করেছে। তাদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরেই সংঘর্ষ হয়েছে।’

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর