সিলেটের গোলাপগঞ্জে মায়ের অভিমান করে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এক যুবক। তার নাম শাখাওয়াত হোসেন হাদি (১৮)। সে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাদেশ্বরের কলাশহর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি ওই এলাকার মো. হানিফ আলীর ছেলে।
জানা গেছে, শাখাওয়াত হোসেন হাদি একজন একটি গার্মেন্টসকর্মী। ঢাকার একটি গার্মেন্টস ফ্যক্টরিতে চাকরি করতেন তিনি।বৃহস্পতিবার তিনি উপজেলার ভাদেশ্বরের কলাশহর গ্রামের বাড়িতে আসেন।
পরিবারের লোকজন শুক্রবার রাতে বসতঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এরপরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে থানার এসআই ফয়জুল করিম জানান, ‘ঢাকা থেকে বাড়িতে আসার পর ওই যুবক তার মায়ের সঙ্গে ঝগড়া করেন। এতে তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি আত্মহত্যা না অন্যকিছু।’
বার্তা বাজার/এসবি