ঝিনাইদহে কাজী ও ইমামদের মতবিনিময় সভা

ঝিনাইদহে বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কাজী ও ইমামদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করেন শিশু নিলয় ফাউন্ডেশন ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক রোজিনা আক্তার ও প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার সকল কাজী ও ১০ জন ইমামদের সমন্বয়ে ঝিনাইদহ সদর উপজেলার করোনা কালীন সময়ের বাল্যবিবাহ পরিস্থিতি ও পারিবারিক নারী নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। অনুষ্টান শেষে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা ১০ জন দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ২০২১-২২ সালের স্কুলের যাবতীয় খরচ প্রদান করা হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর