কুমারখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চরঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ তথ্য ও গণসংযোগ মন্ত্রণালয়ের আয়োজনের।
সহযোগিতায় ছিলেন আনছার ভিডিপি কো- অপারেটর সোসাইটি (আভিকা) লিঃ ও জেলা তথ্য অফিস কুষ্টিয়া ।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমারখালী কৃতি সন্তান মোঃ মকবুল হোসেন সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর দেওয়ান প্রকল্প পরিচালক গ্ৰামীন উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালী প্রকল্প, মোঃ খাইরুল ইসলাম পুলিশ সুপার কুষ্টিয়া, বিতান কুমার মন্ডল কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব মকবুল হোসেন বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ও বাংলাদেশ উন্নয়ন চিত্র তুলে ধরে এই প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রায় পাঁচশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, নারীর ক্ষমতায়ন, করোনা সংক্রমন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
মোশারফ হোসেন/বার্তা বাজার/টি