৪র্থ দিনেও টঙ্গীতে জাহাঙ্গীর বিরোধী আন্দোলন
গাজীপুরের টঙ্গীতে ৫ম দিনেও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর বিরোধী আন্দোলন, বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, গাসিক মেয়রের কুশপুত্তলিকা দাহ করেছে টঙ্গীর স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়।
এসময় বিক্ষুব্ধরা নেতাকর্মীরা গাসিক মেয়রকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং বহিষ্কারের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা মহাসড়কে গাড়ীর টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে এবং প্রায় একঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী ও গাজীপুর মহনগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্যকারী মেয়রের বহিস্কারের দাবি জানান।
সেই সাথে দেশে দুইটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সুনাম ক্ষুন্নকারী জামাত বিএনপির এজেন্ট নব্য রাজাকার প্রতারক শাহেদ ও হেলেনা জাহাঙ্গীরের সহযোগী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।
যতদিন পর্যন্ত গাসিক মেয়রের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে।
আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি