ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে বৈঠকে বসেন মোদি।
সময় মোদি ও বাইডেনের মধ্যে আফগানিস্তান ইস্যুতে আলোচনা হয়েছে বলে এক খবরে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
পরে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা তালেবানকে প্রতিশ্রুতি রক্ষা ও নাগরিকদের মানবাধিকার সুরক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান।
তারা নৃগোষ্ঠী, নারী ও শিশুর মানবাধিকার নিয়ে বেশ জোর দেন। একইসাথে আফগানিস্তানের মাঠি ব্যবহার করে কেউ যেন অন্য কোনো দেশে হামলা না চালাতে পারে তার জন্য সতর্ক থাকতে আহ্বান জানান তালেবানকে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মোদি সাক্ষাৎ করেছেন বাইডেনের সাথে। এসময় দুজনই আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতি গুরত্ব আরোপ করেন।
বার্তা বাজার/এসজে