নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছে। নিহত খুশি আক্তার উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, নিহত খুশি তার পরিবারের সাথে দাঁতের চিকিৎসার জন্য অটোরিকশা করে রাজশাহীতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পিক-আপের ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর