দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে আরও ২৫ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৮১৮।
শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
পাঠানো বিজ্ঞপ্তিমতে, একদিনে নতুন আক্রান্তসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৯৩ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।
একদিনে ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।
বার্তা বাজার/এসজে