এরশাদের মৃত্যু: এরিককে ৩ মাস আট রেখেছিল জি.এম কাদের!
জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ছেলে এরিক এরশাদকে ৩ মাস ঘরে আটকে রেখেছিল তারই চাচা জি.এম কাদের। তবে দলের সিনিয়র নেতা কাজী মোঃ মামুনূর রশিদের মাধ্যমে তিনি তার ছেলেকে ফেরত পেয়েছিলেন।
তিনি আরো বলেন, এরিক এরশাদ আমাদের সাথে রয়েছে মানে লাঙ্গলও আমাদের সাথে রয়েছে। তিনি শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বড়িকান্দি গনি শাহ (রহ:) মাজার প্রাঙ্গণে ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মোঃ মামুনূর রশিদের সামাজিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজী মোঃ মামুনূর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও বি.এল.ডি.পি চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দীকি, জাতীয় গণতান্তিক মানবিক পার্টি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমূখ।
মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি