ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আবদুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খালপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আবদুর রশিদ মাছ শিকারের জন্য ঘর থেকে বের হন। খাল পাড় নামক স্থানে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবদুর রশিদ ওই ওয়ার্ডের মৃত ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন জেলে।
দৌলতখান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাজী আল-আমিন/বার্তা বাজার/টি