মিথ্যা মামলা থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন আবদুস সালাম নয়ন নামে এক ব্যবসায়ী। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আবদুস সালাম নয়ন বলেন, আমার ব্যবসায়িক প্রতিপক্ষ মােঃ শামীম গাজী গৌরিচন্না বাজারে পােল্ট্রির ব্যবসা করেন। সেই কারনে আমার পোল্ট্রি ফিডের পাইকারী দোকান থেকে ব্যবসায়ী শামীম গাজী ও তার স্ত্রী লাভলী আক্তার পাইকারি মাল, ও মুরগির বাচ্চা এবং খাবারের বস্তা কিনত। একপর্যায়ে তার কাছে আমার চার লক্ষ ৯৫ হাজার টাকা বাকি পরে যায় ।আমি টাকা চাইলে আজ না কাল দেবাে বলিয়া ঘুরাতে থাকে। এক পর্যায়ে তাদেরকে আমার সন্দেহ হয়।
এরপর আমি তাদের কাছে টাকা চাইলে শামীম গাজীর স্ত্রী লাভলী আক্তার তার নিজ একাউন্ট গৌরিচন্না কৃষি ব্যাংক শাখার একটা চেক প্রদান করেন। চার লাখ ৯৫ হাজার টাকার একটা চেক প্রদান করেন পরে আমি ব্যাংকে টাকা আনতে গেলে দেখি তার একাউন্টে টাকা নাই পরে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক চেক খানা ডিজঅনার করেন।
পরে আমি একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নােটিশ পাঠই। লাভলী আক্তার লিগ্যাল নােটিশ গ্রহণ করেন, তারপরও আমার টাকা দেয়নি তখন আমার সন্দেহ হয় যে তারা ব্যবসার নামে প্রতারণা করতেছে এবং আমার টাকা আত্মসাৎ করবে বলে সন্দেহ হয়।
নয়ন আরও বলেন, আমি পরে মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। জাহার মামলা নং সি আর মামলা নং ২০৮/ ২০২০। মামলা চলমান বিচারাধীন আছে শামীম গাজী ও তার স্ত্রী লাভলী আক্তার টাকা না দেওয়ার অজুহাতে এনে আমার বিরুদ্ধে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার কাছে টাকা পাবে বলে একটি মিথ্যা মামলা দায়ের করে।
মামলাটির তদন্তভার দেন বরগুনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমদর দাসের কাছে। ওই কমকর্তা আমার চান্দখালী ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে আমার কাছে মামলার তদন্ত রিপোর্ট বলে ১০ হাজার টাকা দাবি করে। আমি দুপুরে হোটেলে খাবার শেষে তাকে ১ হাজার টাকা গাড়ির ভাড়া বাবদ দেই। এবং আমি বলি স্যার আমি তো টাকা পাব। আমার কাছে তো টাকা পাবে না তাই মামলাটা তো মিথ্যা আমি টাকা দিব কেন। আপনি সত্য প্রতিবেদন দেন।
তদন্ত কর্মকর্তার দাবিকৃত টাকা না পেয়ে আমার বিরুদ্ধে অযৌক্তিকভাবে একটি আংশিক মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। আমার কাছে দশ হাজার টাকা দাবী করেন। কিন্তু আমি টাকা না দেওয়ায় কিন্তু তদন্ত কর্মকর্তাদের পক্ষপাতিত্ব করে অযৌক্তিকভাবে একটি প্রতিবেদন দাখিল করেন। পুনরায় সুষ্ঠ তদন্তসাপেক্ষে ব্যবস্থ নেয়ার দাবী জানায় আবদুস সালাম নয়ন।
মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/অমি