স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতার নামে সড়ক উদ্বোধন

দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর নামেসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের উদ্যোগে দুটি সড়কের নামকরণের উদ্বোধন করেন কোয়াবের সভাপতি, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

আজ শনিবার বেলা ১১ টায় সুজানগর পৌর এলাকার প্রধান সড়ক ‘স্যামসন এইচ চৌধুরী’ ও উপজেলা সড়ক ‘শহীদ মোস্তফা কামাল দুলাল’ পৃথক দুটি সড়কের নামকরণের উদ্বোধন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও অসহায়, দুস্থ এবং কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এ সময় অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিলেন। এখন কিন্তু চাইলেও পাবেন না। তাই বীরমুক্তিযোদ্ধাদের বয়স বেড়েছে, কিন্ত মনোবল অটুট আছে। আপনারা যে কোন সংকটময় পরিস্থতি মোকাবেলা করতে সক্ষম।

তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আওয়ামীলীগের শত্রু কিন্ত আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে আছে। সামনে দুর্সময় আসছে। সংকট মোকাবেলা করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের সকল বিদ্বেষ, দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে কোন সংকট বা দুর্সময় নিরসন করতে প্রস্তুতি নিতে হবে।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. বেলায়েত আলী বিল্লু, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল হক বাবু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বিশ্বাস, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা এসএম শামসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বীরমুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর