ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন দ্রুত পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন

হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন দ্রুত পুনঃসংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর, প্রেসক্লাবে সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত, আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন, নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙরের ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ শামীম আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত সময়ের মধ্যে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান। অন্যথায় নাগরিক ফোরাম জেলার সকল সংগঠনকে সাথে নিয়ে রেল লাইন অবরোধ করে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানানো হয়।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর