ঠাকুরগাঁওয়ে দুই প্রেমিকের নামে মামলা দায়ের করে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এই মামলায় রাসেল (১৯) ও নাহিদ চৌধুরী (৩০) নামে দুজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে রাসেল গ্রেফতারও হয়েছে। তবে মেয়েটি তৃতীয় কোনো ছেলের সাথে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) কিশোরীর দেওয়া জবানবন্দিতে তার বাবা মো. বাবুল ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি রাসেলকে ২১ সেপ্টেম্বর গভীড় রাতে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার মেয়েটির বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বাবা মো. বাবুল প্রথমে অস্বীকার করলেও পরে জানান, তার মেয়ে অজানা কোথাও চলে গেছে। তবে কার সাথে গেছে তা তিনি জানেন না। তারাও মেয়েটকে খোঁজছেন।
কিশোরীর বন্ধুরা জানান, রাসেল ও নাহিদের মতোই বেশ কিছু ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলো মেয়েটি। পরিবার জেনে যাওয়ায় পরিবারের চাপেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের সাথে সম্পর্ক থাকায়, নতুন এই প্রেমিকের নাম নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারছে না।
দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নির্মল জানান, মেয়েটির নিখোঁজের বিষয়ে আমাদেরকে তার পরিবার অবগত করেনি তবে তথ্য পেয়ে মামলার তদন্তের স্বার্থে আমি খোঁজ নিয়েছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। পরিবার অভিযোগ দিলে মেয়েটিকে খোঁজার বিষয়ে আমরা পদক্ষেপ নিব।
বার্তা বাজার/এসজে