দখলদার ইসরায়েলকে ফিলিস্তিনের ভূখন্ড আগামী ১ বছরের মধ্যে ত্যাগ করার জন্য সময় বেঁধে দিয়েছেন ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি তিনি এই আল্টিমেটাম দেন।
মাহমুদ আব্বাস বলেন, ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেওয়া হবে না। আমরা দখলদার শক্তি ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।
তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয় এ বছরজুড়ে কাজ করতে ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?
তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। তবুও ইসরায়েলিদের শেষ দেখ ছাড়বে।
প্রসঙ্গত, বছরের বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে বিরোধ চলে আসছে। মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে। তবে ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে। সূত্র: রয়টার্স।
বার্তা বাজার/এসজে