তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: এমপি আজিজ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী, সমর্থকরা জীবন দিয়ে সকল প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে টিকিয়ে রেখেছে, শক্তিশালী করেছে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এবং স্বাধীনতা বিরোধী চক্র ও অবৈধ সেনা শাসকদের নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে। কিন্তু তৃনমূলের নেতাকর্মীরা কখনো বিশ্বাসঘাতকতা করে নাই।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধানগড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ওবায়দুল ইসলাম মাসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়)।

আবুল কালাম আজাদ (হৃদয়) তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিভিন্ন সময়ে নানান অপচেষ্টা চালিয়েছে। তবে কখনো সফল হয়নি। কারণ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো দলের প্রশ্নে-নীতির প্রশ্নে-আদর্শের প্রশ্নে-কখনো কারো সাথে আপোষ করেনি। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ, আওয়ামী লীগ এগিয়ে গেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে যায়, আর তিনি এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়।

উক্ত পরিচিতি সভা ও দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর