কুষ্টিয়া কুমারখালীতে ৭০ বয়সের এক বৃদ্ধর আয়ের একমাত্র অবলম্বন একটি ভ্যান হারিয়ে গেলে দিশেহারা হয়ে পড়ে ওই ভ্যানচালক আব্দুর জব্বার।
থানা ও সমাজপতিসহ মানুষের দ্বারে দ্বারে ঘুরে যখন কোন উপায় পাচ্ছিল না ঠিক তখনই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন অর্ন এন্ড লিভের।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটি অর্থায়নে কুষ্টিয়ার কুমারখালী থানা মোড়স্থে একটি ভ্যান ঐ বৃদ্ধর হাতে তুলে দেওয়া হয়েছে।
সে সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সংগঠনটি কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মহামুদ খান, সাংবাদিক নেতা ও চ্যানেল এস এর খোকসা- কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির প্রতিনিধি তানভির লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য ভিত্তিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ ইয়াসমিন জেসির পরিচালনায় দীর্ঘদিন ধরে সারাদেশে প্রতিবন্ধী বৃদ্ধ ও অসচ্ছল মানুষদের নিয়ে স্বাবলম্বী করতে কাজ করে আসছে।
মোশারফ হোসেন/বার্তা বাজার/অমি