২০২০ সালের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৫ জুলাই) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের “স্ট্যাটিক লোড টেস্ট” এর জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বছর কর্নফুলী টানেলও উদ্বোধন করা সম্ভব হবে। ওই সময়েরে মধ্যে মেট্রোরেলের কাজও শেষ হবার কথা রয়েছে। বাস র্যাপিড ট্রানজিটের কাজও আগমী বছর উদ্বোধনের আশা করছি আমরা।
এছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একটি অংশ আগামী বছর সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বার্তা বাজার/এসজে